me
Classical & Traditional: Classical | Moods: Romantic | Voices: Female Voice | Tempos: Medium, female vocals
00:00 / 00:00
Lyrics
[Verse]1
আজ এক খুশির দিন আজ এক পূর্ণতার দিন প্রতি বছর ঘুরে আসে বার বার আমাদের আকতার দিন।চলো সব ভুলে এবার উদযাপন করি আমাদের এই শুভ জন্মদিন।
[Chorus]
মা হওয়ার অনুভূতি পৃথিবীর সবচেয়ে বেশি সুখের অনুভূতি আর এই অনুভূতি পেয়েছি পৃথিবীতে তোমাকে আমার জীবনে পেয়ে। সূর্য যেমন রাতের আধার কেটে এক ফালি আলো নিয়ে আসে তেমন করে তুমিও আমার জীবনে আলোকিত করে এসেছো।
[Verse]2
ঠিক আজ থেকে অনেক বছর আগে আমিও এই দিনে পৃথিবীতে এসেছিলাম আর তুমিও এই দিনে পৃথিবীতে এসে আমার অপূর্ণ জীবনকে আরো মধুময় করে দিয়েছো। হয়তো এক দিন আমি হারিয়ে যাবো কিন্ত প্রতি বছর এই দিনে খুজে পাবে আমাকে তোমার মধ্যে।
[Outro]
আজ ভিষণ ভাবে মনে পড়ছে কখন যে তুমি বড় হলে বুঝতে পারিনিতো এইতো সেদিন নতুন জামা নতুন জুতা পরে ছোট্ট ব্যাগ নিয়ে স্কুলে পা রাখলি প্রথম আমার হাতটি ধরে।সে দিন আমি কেদেঁ ছিলাম তোমাকে একলা রেখে।
[End]
এখন দেখি একটু একটু করে কখন যেন বড় হোলি বুঝতে পারিনিতো। তবুও আমার চোখে ছোট্ট তুমি আজও আগের মতো।তাইতো এখন চলো সব কিছু ফেলে মা ছেলের শুভ জন্মদিন উদযাপন করি দুজনে এক সাথে।সৃতি হয়ে থাকবে যে এই দিনটি তোমার আমার জীবনে।