বঙ্গবন্ধু, তোমায় হৃদয়ে নিয়ে
Contemporary Classical,Sadness,Soprano,Changing Tempo
00:00 / 00:00
Lyrics
বঙ্গবন্ধু, তোমায় হৃদয়ে নিয়ে
চলছে ধন্য এ জীবন;
যতই আসুক ঝড় ঘনিয়ে,
যতই আসুক দুর্বার সমীরণ,
থামাতে পারবে না কিছুতেই জাগরণ,
এ জীবন চলবে - চলবেই আমরণ;
তুমি আছো কাণ্ডারি হয়ে
ডুবাতে পারবে না তরী অশনিহনন।
বঙ্গবন্ধু, তোমায় হৃদয়ে নিয়ে
চলছে ধন্য এ জীবন।
বঙ্গবন্ধু, তোমায় হৃদয়ে নিয়ে
চলছে ধন্য এ জীবন।
আসুক যতই কালো রাত,
আনবো আমরা নতুন প্রভাত;
বুকে আছে অসীম সাহস,
শত্রুর কাছে মানবো না বশ;
তুমি আছো দিশারী হ'য়ে
হারাবে না পথ এদুটি চরণ।
বঙ্গবন্ধু, তোমায় হৃদয়ে নিয়ে
চলছে ধন্য এ জীবন।
বঙ্গবন্ধু, তোমায় হৃদয়ে নিয়ে
চলছে ধন্য এ জীবন।
আসুক যতই প্লাবন ধেয়ে,
গড়বো এদেশ স্বপ্ন দিয়ে;
হৃদয়ের এই মৃত্যুঞ্জয়ী আকাংখা,
দমাতে পারবে না কোনো জিঘাংসা;
তুমি আছো জগন্ময় হ'য়ে,
অন্ধকারে সবুজের হবে না স্খলন।
বঙ্গবন্ধু, তোমায় হৃদয়ে নিয়ে
চলছে ধন্য এ জীবন।
বঙ্গবন্ধু, তোমায় হৃদয়ে নিয়ে
চলছে ধন্য এ জীবন।
আসুক যতই প্রলয়-প্রপাত,
আমরা রুখবো সব অভিঘাত;
মুষ্টিবদ্ধ হাতে পাহাড় ভেঙে
উঠবে আবার মুক্তিযোদ্ধারা জেগে;
তুমি আছো পাঞ্জেরি হ’য়ে,
লাগবে না পরাশক্তির অভিমনন।
বঙ্গবন্ধু, তোমায় হৃদয়ে নিয়ে
চলছে ধন্য এ জীবন।
বঙ্গবন্ধু, তোমায় হৃদয়ে নিয়ে
চলছে ধন্য এ জীবন।