বঙ্গবন্ধু, তোমায় হৃদয়ে নিয়ে

বঙ্গবন্ধু, তোমায় হৃদয়ে নিয়ে

Country,Soulful,Soprano,Changing Tempo

00:00 / 00:00

Your friends are using AiMusic.la to generate music, listen to it! You can also generate your own music!

Lyrics

বঙ্গবন্ধু, তোমায় হৃদয়ে নিয়ে চলছে ধন্য এ জীবন; যতই আসুক ঝড় ঘনিয়ে, যতই আসুক দুর্বার সমীরণ, থামাতে পারবে না কিছুতেই জাগরণ, এ জীবন চলবে - চলবেই আমরণ; তুমি আছো কাণ্ডারি হয়ে ডুবাতে পারবে না তরী অশনিহনন। বঙ্গবন্ধু, তোমায় হৃদয়ে নিয়ে চলছে ধন্য এ জীবন। বঙ্গবন্ধু, তোমায় হৃদয়ে নিয়ে চলছে ধন্য এ জীবন। আসুক যতই কালো রাত, আনবো আমরা নতুন প্রভাত; বুকে আছে অসীম সাহস, শত্রুর কাছে মানবো না বশ; তুমি আছো দিশারী হ'য়ে হারাবে না পথ এদুটি চরণ। বঙ্গবন্ধু, তোমায় হৃদয়ে নিয়ে চলছে ধন্য এ জীবন। বঙ্গবন্ধু, তোমায় হৃদয়ে নিয়ে চলছে ধন্য এ জীবন। আসুক যতই প্লাবন ধেয়ে, গড়বো এদেশ স্বপ্ন দিয়ে; হৃদয়ের এই মৃত্যুঞ্জয়ী আকাংখা, দমাতে পারবে না কোনো জিঘাংসা; তুমি আছো জগন্ময় হ'য়ে, অন্ধকারে সবুজের হবে না স্খলন। বঙ্গবন্ধু, তোমায় হৃদয়ে নিয়ে চলছে ধন্য এ জীবন। বঙ্গবন্ধু, তোমায় হৃদয়ে নিয়ে চলছে ধন্য এ জীবন। আসুক যতই প্রলয়-প্রপাত, আমরা রুখবো সব অভিঘাত; মুষ্টিবদ্ধ হাতে পাহাড় ভেঙে উঠবে আবার মুক্তিযোদ্ধারা জেগে; তুমি আছো পাঞ্জেরি হ’য়ে, লাগবে না পরাশক্তির অভিমনন। বঙ্গবন্ধু, তোমায় হৃদয়ে নিয়ে চলছে ধন্য এ জীবন। বঙ্গবন্ধু, তোমায় হৃদয়ে নিয়ে চলছে ধন্য এ জীবন।